মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৭ এএম

পাবনা-৫ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন আদনান রনি

রাজনীতি
Sub Editor
পাবনা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেনে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আরশাদ আদনান রনি। রবিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গাফ্ফারী রাসেল। আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা ঢাকা টাইমসকে বলেন, ‘রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনির পক্ষে পাবনা-৫ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেনে স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাফ্ফারী রাসেল। বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।’ স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাফ্ফারী রাসেল ঢাকা টাইমসকে বলেন, ‘রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনির পক্ষে আমরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আজই ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ফরম জমা দেওয়া হবে।’ আরশাদ আদনান রনি বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য এবং সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা। শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা, যা চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।