মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৫ পিএম

জামাত- ইসলামের মুখোশ পরে, জনগণকে বিভ্রান্ত করছে- চরমোনাই পীর

রাজনীতি
Sub Editor
জামাত- ইসলামের মুখোশ পরে, জনগণকে বিভ্রান্ত করছে- চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই - ছবি: সংগ্রহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশের পরিবর্তন ও ইসলামের প্রতিষ্ঠার জন্য একটাই ভোটের বাক্স থাকবে—হাতপাখা প্রতীক। ক্ষমতায় এলে ইসলামি আইন কার্যকর করা হবে।

তিনি সাধারণ জনগণকে ন্যায়ের, সৎ ও মানবতার কল্যাণে ভোট দেওয়ার আহ্বান জানান।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট তোয়াহা সৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। পীর সাহেব বলেন, যারা ইসলামের স্বার্থ ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তাদের ভোট দেওয়া উচিত নয়। তিনি জামায়াতের দ্বিচারিতা ও ইসলাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা নিরুৎসাহিত করেন।

পীর সাহেব উল্লেখ করেন, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ বিজয়ী হলে নদী ভাঙন রোধে ৩ হাজার ১ শ কোটি টাকার বরাদ্দ বাস্তবায়ন, বেঁড়ীবাঁধ নির্মাণ, ভূলুয়া নদী খনন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষক ও জেলে সম্প্রদায়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তবে স্থানীয় যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে রেললাইন স্থাপন, নদী বন্দর নির্মাণ এবং রামগতি-কমলনগরের অবহেলিত সমস্যা সমাধানের উদ্যোগও নেয়া হবে। মাওলানা খালেদ সাইফুল্লাহ সাধারণ জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন মুফতী হাবিবুর রহমান মিসবাহ, মুফতী রেজাউল করীম আবরার, অনারারি ক্যাপ্টেন (অব:) মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা জহির উদ্দীন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা নোমান সিরাজী, একেএম আব্দুজ জাহের আরিফী, মুফতী হারুন অর রশিদ, মাওলানা কামাল উদ্দিন তাহেরী ও মুফতী শরীফুল ইসলামসহ দলের অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।