বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যক্তিগত ফোন নম্বর হ্যাক হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান, “আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থসাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ এড়িয়ে চলুন। ধন্যবাদ।”
তিনি জনসাধারণকে সতর্ক থাকার জন্য এই বার্তা দিয়েছেন।