চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা ইউনিয়নের চরহাজারী এলাকায় আতিকুর রহমান সুজন (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সুজন দেড় বছর আগে বিয়ে করেন এবং চার মাস বয়সী একটি ছেলে রয়েছে। কয়েক বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে পোশাক কারখানায় চাকরি করলেও দেড় মাস আগে চাকরি হারানোর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম জানান, রান্নাঘর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।