মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১১:৫২ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৪ পিএম

পল্লবীতে স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

সারাদেশ
Sub Editor
পল্লবীতে স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
ছবি: সংগ্রহীত

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল এবং ঋণের চাপ বেড়ে গিয়েছিল। এ কারণে হতাশা থেকেই তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে সন্তানদের হত্যা করে পরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।