মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৩ পিএম

আ. লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

রাজনীতি
Sub Editor
আ. লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি
ছবি: সংগ্রহীত


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না—এমন মতামত দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি জানায়, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুলসংখ্যক সমর্থক ও ভোটার নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে সক্ষম। তাদের অংশগ্রহণ ও মতামত উপেক্ষা করা হলে নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিতে পারে।

‘সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক এই ব্রিফিংয়ে সিপিডি দেশের বিভিন্ন নির্বাচনি এলাকায় পরিচালিত জরিপের তথ্য তুলে ধরে। এতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো বড় রাজনৈতিক দল ও তার সমর্থক ভোটারদের বাইরে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন।

সিপিডির মতে, একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক শক্তি এবং তাদের ভোটারদের সম্পৃক্ত করা জরুরি। অন্যথায় নির্বাচনের ফলাফল নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যায়।

গবেষণা সংস্থাটি আরও উল্লেখ করে, নির্বাচন শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়; এটি জনগণের মতামত ও প্রতিনিধিত্বের প্রতিফলন। তাই রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই একটি নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রধান শর্ত।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।