বাংলাদেশ থেকে বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব দেশত্যাগ করেছেন বলে অভিযোগ উঠেছে। একটি গোয়েন্দা সংস্থার সূত্র দাবি করেছে, তার বিরুদ্ধে প্রায় ৫৫০ কোটির বেশি টাকার আর্থিক অনিয়ম ও লোপাটের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, ডিজিটাল খাতে প্রভাবশালী এই কর্মকর্তা পূর্বে নেদারল্যান্ডস-এর নাগরিকত্বধারী হিসেবে পরিচিত ছিলেন এবং সাম্প্রতিক সময়ে তাকে দেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রকল্প ও নগদ লেনদেনে অনিয়মের অভিযোগ জমা পড়ে।
আজ সকালে তিনি দেশত্যাগের চেষ্টা করলে বিমানবন্দরে তাকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পরে ঊর্ধ্বতন নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গোয়েন্দা সংস্থা জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুশাসন বিশ্লেষকরা বলছেন, এত বড় অংকের আর্থিক অনিয়মের অভিযোগের সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং দায়ীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে।