মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৫:২২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ এএম

ছাত্রদল সভাপতির জন্য খাস দিলে দোয়া চাইলেন ডাকসুর জুমা

রাজনীতি
Sub Editor
ছাত্রদল সভাপতির জন্য খাস দিলে দোয়া চাইলেন ডাকসুর জুমা
ছবি: সংগ্রহীত

ইফতারের প্রাক্কালে ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব-এর সুস্থতা ও সাফল্য কামনায় দোয়া চেয়েছেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে জুমা উল্লেখ করেন, ইফতারের আগে বিশেষ মুহূর্তে রাকিবের জন্য দোয়া করতে। তিনি লেখেন, বোনদের কল্যাণে ভাই হিসেবে রাকিব যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ যেন তা কবুল করেন।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা–২০২৬ (সিজন-২) আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ১ ও ২ মার্চ প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে হাকিম চত্ত্বরে। চূড়ান্ত পর্ব হবে ৪ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি মিলনায়তনে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট, দ্বিতীয় ৩০ হাজার টাকা ও ক্রেস্ট, তৃতীয় ২০ হাজার টাকা ও ক্রেস্ট। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ীদের দেওয়া হবে উপহারসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।