মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৭ পিএম

গুলশানে ‘জয় বাংলা’ মিছিল: বিএনপির সঙ্গে ভারতের আঁতাতের প্রশ্ন জামায়াতের

রাজনীতি
Sub Editor
গুলশানে ‘জয় বাংলা’ মিছিল: বিএনপির সঙ্গে ভারতের আঁতাতের প্রশ্ন জামায়াতের
১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াত নেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের ঘটনায় বিএনপি সরকারের সঙ্গে ভারতের কোনো আঁতাত আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

রোববার ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার এমন কোনো পদক্ষেপ নিলে জনগণ তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, গুলশানের মতো এলাকায়, যেখানে বিএনপির প্রধান কার্যালয় ও দলটির প্রধানের নির্বাচনী আসন, সেখানে কীভাবে এত বড় মিছিল হলো—তা নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলায়ও মিছিল করেছে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে আযাদ বলেন, বিচার যত বিলম্বিত হবে, ‘ফ্যাসিবাদী শক্তির উত্থান’ ততই ত্বরান্বিত হবে। সরকারের গ্যাস ও সার সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি।

বৈঠকে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর দ্বিতীয় দফা লংমার্চের দাবিনামা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।