মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৩ পিএম

সিভিল নিউক্লিয়ার সহযোগিতায় ঢাকা-ওয়াশিংটন সমঝোতা সই

জাতীয়
Sub Editor
সিভিল নিউক্লিয়ার সহযোগিতায় ঢাকা-ওয়াশিংটন সমঝোতা সই
রেহান আসাদ ও জেকব হেলবার্গের সমঝোতা স্মারক সই।-ছবি: সংগৃহীত

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

দুই দেশের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদারে এই সমঝোতা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা নিয়ে নেওয়া প্রথম উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়। 
 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।