মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:২০ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২১ এএম

মোল্লাহাটে বস্তাবন্দি ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

সারাদেশ
Sub Editor
মোল্লাহাটে বস্তাবন্দি ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে বস্তায় মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ৭ বছরের শিশু মুসলিমার মরদেহ।-ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মুসলিমা নামের সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি মাছের ঘেরের পাড় থেকে বস্তায় মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মুসলিমা ওই এলাকার বাসিন্দা ইসলাম শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাছের ঘেরের পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘটনার তদন্তে গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশ কাজ করছে। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।