প্রিয় সমর্থকদের সামনে বিদায় নেওয়ার মঞ্চ ছিল প্রস্তুত। তবে শেষ ম্যাচেও দলের নেতৃত্ব নিজের কাঁধেই রাখলেন লিওনেল মেসি। গোল করলেন, সতীর্থকে দিয়ে গোলও করালেন। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে আরও একবার জয় নিয়েই মাঠ ছাড়লেন ফুটবলের মহাতারকা।
বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার ভোরে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে দলের প্রথম গোলে অবদান রাখার পর তৃতীয় গোলটি নিজেই করেন মেসি।
সমর্থকদের সামনে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি তাই জয় দিয়েই স্মরণীয় করে রাখলেন ৩৯ বছর বয়সী এই তারকা।