মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০২:০৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৬, ১০:৫০ এএম

সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ’ব্যাপক ক্ষয়ক্ষতি’

আন্তর্জাতিক
Sub Editor
সৌদি আরামকোর সদরদপ্তরে হামলায় ’ব্যাপক ক্ষয়ক্ষতি’
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে ওই অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে-ছবি/ বিবিসি বাংলা

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর সদরদপ্তরে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, একটি অফিস ভবনে সামান্য আগুন লেগেছে। তবে পরবর্তী সময়ে ভবনটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর সামনে আসে।

ঘটনা সম্পর্কে অবগত সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কমপ্লেক্সের একটি ভবনে লাগা আগুন কয়েকটি তলায় ছড়িয়ে পড়েছে। এদিকে, প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে কর্মীরা দূর থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। 

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।