মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৫ এএম

চাঁদপুরে স্বতন্ত্রপ্রার্থীর বাবাকে হুমকি ও সমর্থকদের মারধর

রাজনীতি
Sub Editor
চাঁদপুর-৩ মতলব আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসানের বাবা কামরুল আহসানকে প্রচারণায় বাধা ও হুমকি সহ প্রচারণার মাইক ও অটোরিকশার ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এসময় প্রচারের কাজে বাধা, হামলা ও ভাঙচুর করে ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াদ পাটোয়ারী ও ছাত্রলীগ নেতা আহমদ পাটোয়ারীসহ আরও কয়েকজন। এতে অটোরিকশা চালক জাকির হোসেন আহত হন। মঙ্গলবার সন্ধ্যায় এ আসনের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অটোরিকশা উদ্ধার করতে পারলেও মাইক সেট উদ্ধার করতে পারেনি। এদিকে, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান এ হামলার জন্য তার প্রতিপক্ষ নৌকা প্রতীকের কর্মীদের দায়ী করেন। তিনি আরও জানান, শুধু সুজাতপুর বাজারেই নয়, আরও কয়েকটি স্থানে তার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। মতলব থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা খতিয়ে দেখছে একই দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এর আগে নৌকার সমর্থক স্থানীয় নোমান ও সাথে কয়েকজন মোটর সাইকেলে করে এসে স্বতন্ত্রপ্রার্থীর বাবাকে হুমকি দেয় তারা বলে ঈগলের পক্ষে কোথাও ভোট যেন চাওয়া না হয়, ভোট চাইলে বাড়ি ফিরতে পারবে না বলেও হুমকি দিয়ে যায়। এই হুমকির কারনে হামলার ভয়ে ওখান থেকে প্রচার না করেই ফিরে যান স্বতন্ত্র প্রার্থীর বাবা কামরুল আহসান। এরপরেই ১৫/২০ জন নৌকার সমর্থকরা লাঠি সোটা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর আত্নীয় সানাউল্লাহ সরকারকে নিজ বাড়ি থেকে উঠিয়ে বাজারে নিয়ে মারধর করে এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ধমকি, ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। অন্য আরেকটি ঘটনায়, ওঠারচর গ্রামে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণার সময় একই ওয়ার্ডের সন্ত্রাসী আমির মোল্যা, রাজিব মৃধার নেতৃত্বে নৌকার ১০/ ১৫ জন নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পলি শিকদারের ওপর অতর্কিত হামলা চালায় এতে পলি শিকদার মারাত্মক ভাবে জখম হয়। এব্যাপারে অফিসার ইনচার্জ ওসি ভারপ্রাপ্ত ছানোয়ার হোসেন জানান, পলি সিকদারকে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে৷ তিনি লিখিত অভিযোগও করেছেন অভিযোগের ভিক্তিতে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন কর্তৃক প্রতিশ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শংকিত স্বতন্ত্র প্রার্থীর বাবা কামরুল আহসান বলেন, আমরা তো কোন প্রচারই করতে পারছি না। আমরা কোন ক্যাম্প করতে পারছি না, পোস্টার ঝুলাতে পারছি না, মিছিল করতে পারছি না। সব খানেই নৌকার প্রার্থী মায়া চৌধুরীর লোকেরা এমন হামলা করতাছে ৷ ভোটাররা ও কর্মিরা সবাই শংকিত। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জীবন নাশের হুমকি ও বাড়ি থেকে চলে যেতে বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে নৌকার সমর্থকরা।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।