মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:২৭ এএম

ঢাকা ৫ আসনে ঈগলের গণজোয়ার

রাজনীতি
Sub Editor
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা ৫ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কামরুল হাসান রিপন। সরেজমিনে দেখা যায় ডেমরা, যাত্রাবাড়ি ও কদমতলীর প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকের ভোট প্রার্থনা করেন তিনি। ভোট প্রার্থনাকালে হাজারো মানুষ কামরুল হাসান রিপনকে দেখতে ছুটে আসেন। এসময় তারা রিপনকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিনিয়ত কামরুল হাসান রিপনের গণজোয়ার সৃষ্টি হচ্ছে। কামরুল হাসান রিপন ভোট প্রার্থনাকালে স্থানীয় এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। নির্বাচনের জয়ের পরে যেন তাদের এলাকার সমস্যা সমাধান করবেন এমনই অঙ্গীকার আদায় করে নিচ্ছেন ভোটাররা। কামরুল হাসান রিপনও ভোটারদের আশ্বস্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। ঢাকা ৫ এর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে রিপনের পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়। এলাকার মানুষ রিপনের ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে গোটা এলাকা। নির্বাচনের প্রত্যাশার কথা জানাতে গিয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে একটি শান্তিপূর্ণ, অবাধ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার লক্ষ্য, ভোটকেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করা। সবসময় এলাকার মানুষের জন্য কাজ করেছি, পাশে থেকেছি। তারা আমাকে ভোট দিতে কেন্দ্রে অবশ্যই আসবেন। মুরাদপুর এলাকার রুবিনা ইসলাম বলেন, কামরুল হাসান রিপন আমাদের এই এলাকার সন্তান। এবার তাকেই আমরা ভোট দিবো। গত নির্বাচনে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম সেই এমপি আমাদের এলাকার কোন উন্নয়ন করে নাই। আর সেই এমপি নির্বাচিত হবার পরে এলাকায় তার চেহারাটাও দেখি নাই। তাই এবার আমরা আমাদের এলাকার সন্তান কামরুল হাসান রিপনকেই ভোট দিবো। বিবির বাগিচা এলাকার বাসিন্দা নাহিদ রিজভী বলেন, এবার আমরা কোন দল বুঝি না। আমরা এবার রিপন ভাইকে ভোট দিবো। কারন কামরুল হাসান রিপন মানুষের কল্যাণে এগিয়ে আসে। এজন্যই তাকে আমরা ভোট দিবো। দীর্ঘদিন ধরে আমরা কোন উন্নয়নের ছোঁয়া পাইনি। যাকে এমপি বানিয়েছিলাম সে কোন উন্নয়ন করেনি। এবার আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কামরুল হাসান রিপন কে ভোট দিয়ে জয়যুক্ত করবো। রিপনের গণসংযোগকালে যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগ সহ প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।