মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৬, ০৯:১৫ এএম

২৭৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন

জবস
নিজস্ব প্রতিবেদক
২৭৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিভিন্ন গ্রেডে বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি ৯ম ও ১০ম গ্রেডের ১৯টি ক্যাটাগরির পদে মোট ২৭৪ জন প্রার্থীকে নিয়োগ দেবে।

আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

  • অনলাইনে আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা bcic.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
  • আবেদন ফি: টেলিটক সার্ভিস চার্জসহ সকল পদের জন্য আবেদন ফি বাবদ মোট ২২৩ টাকা জমা দিতে হবে।
  • বয়সসীমা: ১৪ অক্টোবর ২০২৬ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

নিয়োগের ক্ষেত্রে পদের ধরন ও প্রয়োজনীয় যোগ্যতা নিচে তুলে ধরা হলো

  • সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি পদ, স্নাতক বা স্নাতকোত্তর পাস।
  • নিরাপত্তা কর্মকর্তা: ৩টি পদ, স্নাতক বা স্নাতকোত্তর পাস। সুঠাম দেহ ও ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা আবশ্যক। কারখানার নিরাপত্তা কর্মকর্তা পদে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • হিসাব বা অর্থ কর্মকর্তা: ২৫টি পদ, বিজ্ঞান, ফিন্যান্স, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
  • সহকারী প্রোগ্রামার: ৩টি পদ, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা আইসিটি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং।
  • সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়): ১৫টি পদ, ব্যবসায় শিক্ষায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
  • সহকারী রসায়নবিদ: ৬২টি পদ, রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
  • সহকারী প্রকৌশলী (রসায়ন): বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
  • সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৩টি পদ, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
  • কারিগরি কর্মকর্তা: পদার্থবিজ্ঞান বা ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
  • সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮টি পদ, যন্ত্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
  • সহকারী প্রকৌশলী (পুর): ৩টি পদ, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
  • সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি পদ, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
  • সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি পদ, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি। নিরাপত্তা পরিদর্শক হিসেবে ৭ বছর বা ম্যানুফ্যাকচারিং কারখানায় ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
  • সহকারী হিসাব বা অর্থ কর্মকর্তা: ৩১টি পদ।
  • সহকারী অপারেশন অফিসার: ৩টি পদ, সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি।
  • সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১৯টি পদ।
  • উপসহকারী রসায়নবিদ: ৪১টি পদ, রসায়ন বা ফলিত রসায়নে স্নাতক বা স্নাতকোত্তর।
  • উপসহকারী প্রকৌশলী (রসায়ন): কেমিকৌশলে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
  • উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৩টি পদ, যন্ত্রকৌশলে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

বেতন কাঠামো

নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল নিম্নরূপ

  • ১ থেকে ১১ নম্বর পদের জন্য: নবম গ্রেড (৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা)।
  • ১২ থেকে ১৯ নম্বর পদের জন্য: দশম গ্রেড (৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা)।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ১৩টি (৮ ও ৯ নম্বর) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
  • পদের নাম ও সংখ্যা: উপসহকারী রসায়নবিদ ৪১টি (১৭ ও ১৮ নম্বর)।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।