মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০১:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৬:০৪ এএম

বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ

জবস
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ময়মনসিংহের মোমেনশাহী সেনানিবাসের আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক মোট ৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • পদের নাম: সফটওয়্যার প্রোগ্রামার
  • পদসংখ্যা: ৪টি
  • কর্মস্থল: মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ
  • চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে দুই বছর। তবে কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো বা চুক্তি নবায়ন করা সম্ভব।

শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা

  • আগ্রহী প্রার্থীদের দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই, ইইই বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি (OOP) সম্পর্কে ভালো জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া ও বেতন

  • বেতন-ভাতা: মাসিক ৪০ থেকে ৫০ হাজার টাকা।
  • আবেদনের নিয়ম: আগ্রহী যোগ্য প্রার্থীদের নিজেদের সিভি বা জীবনবৃত্তান্ত hr.iwgss@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে। সিভিতে অবশ্যই আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও বর্তমান ঠিকানা সংযুক্ত করতে হবে।
  • আবেদনের শেষ সময়: ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদের নাম: সফটওয়ার প্রোগ্রামার।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।