মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৮:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৬:০১ এএম

গাড়ি জব্দ: সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
গাড়ি জব্দ: সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক

শনিবার রাতে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, দুর্ঘটনায় সাবেক এই কর্মকর্তার গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। তবে ঘটনার সময় গাড়িটি সাবেক সিআইডি প্রধানের ছেলে চালাচ্ছিলেন বলে শোনা গেলেও, পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি এবং চালককে আটক করা সম্ভব হয়নি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।