মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৪, ০৭:৫৭ এএম

যে কেন্দ্রে ভোট দেবেন সাকিব-মাশরাফী

জাতীয়
Sub Editor
প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এদিকে, নড়াইল-২ আসনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুই তারকা ক্রিকেটারই নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। সাকিব ভোট দেবেন মাগুরার সদর উপজেলার দরিমাগুরা স্কুল কেন্দ্রে। এটি তার নিজ ভোটকেন্দ্র। আর নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কেন্দ্রে ভোট দেবেন মাশরাফি। মাশরাফীর ঘনিষ্ঠ বন্ধু সুমন কুমার দাস ও নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু জানান, মাশরাফীর ভোটকেন্দ্র হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এ কেন্দ্রেই তিনি ভোট দেবেন। তবে কখন তিনি (মাশরাফী) ভোট দেবেন সে বিষয়টি নিশ্চিত করেননি। এদিকে, সাকিব ছিলেন মূলত ঢাকার ভোটার। তবে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হতে তিনি নিজের ভোটার এলাকা পরিবর্তন করে মাগুরায় নিজ নির্বাচনী এলাকায় আনেন।  

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।