সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সাভার (ঢাকা) প্রতিনিধি ||।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নরসিংহপুরের নিউএজ কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন শেষে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এরপর এই বিক্ষোভ আশপাশের কারখানাগুলোতে ছড়িয়ে পড়লে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। সকাল ১০টার পর থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এসময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত এবং পরে হা-মীম কারখানার সামনে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুলসংখ্যক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সকাল ১১টা ১০ মিনিটের দিকে নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে একটি পোশাক কারখানার কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এই সংঘর্ষের ঘটনায় ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির কারণে ওই এলাকার অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানান, বর্তমানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছিল এবং উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।