মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৪, ০৮:২৭ এএম

বাধা উপেক্ষা করে ভোট দিতে আসবে জনগণ: শমসের মুবিন

জাতীয়
Sub Editor
অগ্নিসংযোগ করে যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে, জনগণ তাদের উপেক্ষা করে ভোট দিতে আসবে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। রোববার (৭) সকালে সিলেট শহরের আম্বরখানা গার্লস স্কুল কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ভালো ফলাফল করবে তৃণমূল বিএনপি। আজ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বর্জন করেছে বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলো। তাবে বিএনপি ২৮ অক্টোবরের সমাবেশের পর থেকে ধারাবাহিকভাবে হরতাল, অবরোধ পালন করে আসছে। আজও হরতাল পালন করছে বিএনপি। তবে এসব বাধা উপেক্ষা করে হচ্ছে নির্বাচন; যেখানে বিএনপি থেকে বের হয়ে গঠিত দল তৃণমূল বিএনপি অংশ নিয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।