মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:০৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০২:২০ পিএম

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবির পাশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা

জাতীয়
Sub Editor
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবির পাশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা

পোশাক শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে পাশে থাকার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। একইসঙ্গে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা সব 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবি জানিয়ে গ্রেফতারকৃতদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।


সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, "আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই-বোনদের ন্যায্য অধিকারের দাবিতে সব আন্দোলন-সংগ্রামে পাশে আছি এবং থাকবো।" এ সময় শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে 'মিথ্যা' আখ্যা দিয়ে তা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।


ইতিমধ্যে যেসব গার্মেন্টস শ্রমিক অন্যায়ভাবে গ্রেফতার হয়েছেন, তাদের আইনি সুরক্ষা দিতে সংগঠনটি বদ্ধপরিকর বলে জানানো হয়েছে। এ লক্ষ্যে গ্রেফতারকৃত শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের জন্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সব স্তরের বিজ্ঞ আইনজীবী ও নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।


পোশাক শ্রমিকদের অধিকার আদায়ের চলমান পরিস্থিতিতে আইনজীবীদের এই উদ্যোগ শ্রমিকদের আইনি লড়াইয়ে বড় ধরনের সাহস ও সহযোগিতা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।