মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:৪৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:২০ এএম

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

অন্ধ্রপ্রদেশ ও তার আশপাশের অঞ্চলে থাকা স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই অঞ্চলগুলো ছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি তাপমাত্রা হ্রাসের বার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।