মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০২:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৪০ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

জবস
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬টি ভিন্ন পদে মোট ১৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমা ও যোগ্যতা

  • আবেদন শুরুর সময়: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা
  • বয়সসীমা: ৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
  • নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

আবেদন ও ফি সংক্রান্ত নিয়মাবলি

আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

এছাড়া টেলিটক প্রি-পেইড মোবাইল সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে প্রদান করতে হবে।

ফি জমার বিষয়টি আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

  • আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য।
  • চাকরির ধরন: অস্থায়ী।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।