প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ এএম || প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৪, ১০:১৩ এএম
স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে মানুষ, বিএনপি আন্দোলনে পরাজিত: ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন তিনি।
এরপর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং সমমনারা আন্দোলনে পরাজিত হয়েছে।
যারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে আজকে এটাই প্রমাণ করছে যে, ভোটাররা তাদের বর্জন করেছে। আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ, যে উৎসব, শান্তিপূর্ণ পরিস্থিতি- এটা ভোটেরদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও ভায়োলেন্সের আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।
এ সময় ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।