স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। আগ্রহীদের প্রয়োজনীয় নথিপত্রসহ নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।
নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি
- প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
- পদ: মেডিকেল প্রমোশন অফিসার
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকা বাধ্যতামূলক)
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
- অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
- চাকরির ধরন: ফুলটাইম
সাক্ষাৎকারের সময় ও স্থান
নির্ধারিত কেন্দ্রে আগামী ৬ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল ও ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে। ৬ নভেম্বরের সাক্ষাৎকারের ঠিকানা।
- ঢাকা: স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ, ঢাকা-১২১২।
- বগুড়া: হরিগড়ি মোড়, তেলিপুকুর ছোট বেলাইল, হোল্ডিং ১৫৯৪, বগুড়া সদর।
- চট্টগ্রাম: হাউস ৩৫/সি, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (টেক্সটাইল মোড়)।
- কুমিল্লা: ৩৬৩, শিশুমঙ্গল রোড, কান্দিরপাড়, কুমিল্লা।
সুবিধাসমূহ
নিয়োগপ্রাপ্ত কর্মীরা আকর্ষণীয় বেতন ছাড়াও বেশ কিছু কর্পোরেট সুবিধা পাবেন।
এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, সেলস ইনসেন্টিভ, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস, মুনাফার অংশ এবং বিদেশ ভ্রমণের সুযোগ।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য কোম্পানির নির্ধারিত ওয়েবসাইট দেখতে পারেন।
- এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
- অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।
- কর্মক্ষেত্র: অফিসে।
- কর্মস্থল: যেকোনো জায়গায়।
- বেতন: আলোচনা সাপেক্ষে।