মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:২৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৪, ১০:১৫ এএম

নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: রিজভী

রাজনীতি
Sub Editor
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) অবৈধ নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে সকাল ৯টায় কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে। আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে। কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। এসময় তিনি আরও বলেন, আমাদের আন্দোলন চলছে, চলবে। দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাই।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।