রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তবে এতে কেউ আহত হয়নি। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহতের সংবাদ পাওয়া যায়নি। দুর্বৃত্তরা রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণ ঘটনায়। কারা এ ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ঘটনার পরপরই হাতিরঝিল থানার ওসি ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা বা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে রাজারবাগ পুলিশ লাইন্সের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।