মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৪০ এএম

৭ নভেম্বর পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-র

জাতীয়
নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-র

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সরকারি সাধারণ ছুটির তালিকা অনুযায়ী এদিন সব কারখানা কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ৭ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হয়। গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। পরবর্তী সময়ে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায়ই এই সাধারণ ছুটির ঘোষণা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে ৭ নভেম্বর দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারের সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।