মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৪, ১০:১৮ এএম

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ

সারাদেশ
Sub Editor
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় এ সংঘর্ষ হয়। বিএনপি নেতাকর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ায় সময় পুলিশ ধাওয়া দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে জানিয়েছেন পুলিশ। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বিএনপির নেতা-কর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার সময় পুলিশ সেখানে যায়৷ এসময় তারা পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।