মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৪, ১০:২৩ এএম

ভোটকেন্দ্র পরিদর্শন মাহিয়া মাহি

সারাদেশ
Sub Editor
ভোটকেন্দ্র পরিদর্শন করছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রথমে পরিদর্শন করেন তিনি। এসময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের কাছে দোয়া প্রার্থনা করেন মাহি। কেন্দ্র পরিদর্শন শেষে মাহিয়া মাহি বলেন, কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি আসছে। এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু আছে। এসময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, বিকেল পর্যন্ত যেন কেউ সহিংসতা সৃষ্টি না করতে পারে, সেদিকে নজর দেওয়ার।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।