মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৫:২৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:৫৩ এএম

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামাপূজা আজ

ধর্ম ও জীবন
নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামাপূজা আজ

আজ রোববার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত এই পূজা পালন করা হয়। হিন্দু পুরাণ অনুসারে, দেবী কালী দুর্গারই একটি রূপ বা শক্তি। সংস্কৃত 'কাল' শব্দ থেকে কালী নামের উৎপত্তি। এই পূজা মূলত অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে পালিত হয়। লোকবিশ্বাস রয়েছে যে, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী, তাই দেশের বিভিন্ন প্রান্তে শ্মশানগুলোতে বিশেষ আড়ম্বরের সঙ্গে শ্মশান কালীপূজা উদযাপিত হয়।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে আজ পূজার আনুষ্ঠানিকতা হবে। এ ছাড়া পুরান ঢাকার রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে শ্যামাপূজার আয়োজন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।