প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:২৯ এএম || প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৪, ০৭:১৩ পিএম
ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এডি দিপু সানার মৃত্যু
রাজধানীর মৌচাকে ভবন থেকে ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৭টার সময় শান্তি নগর থেকে হেটে বাসায় যাচ্ছিল সানা। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়। সানার বাড়ি সাতক্ষীরা।
পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ইট পড়লে ঘটনাস্থলে সানার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।