প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫০ পিএম || প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৪, ০২:১৬ পিএম
মন্ত্রী হচ্ছেন শাজাহান খান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন থেকে অষ্টমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার মন্ত্রিসভায় ডাক পেতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা মুখপত্র কে জানিয়েছেন, এবারের মন্ত্রিসভায় শাজাহান খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে।
শাজাহান খান একজন মুক্তিযোদ্ধা, তিনি ১৯৭১ সালে যুদ্ধের সময় প্রথমে মুক্তিবাহিনী এবং পরে মুজিব বাহিনীর সদস্য ছিলেন। তিনি ভারতের দেরাদূনে মিলিটারি ট্রেনিং নেন।
বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর (প্রেসিডিয়াম) সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।
খান সর্বপ্রথম ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন।৩
১শে জুলাই, ২০০৯ সালে নৌপরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নভেম্বর ২০১৩-তে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় তাকে নৌপরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জানুয়ারি ২০১৪ সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি শুধুমাত্র নৌপরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন।