মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:০০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২৪, ০৫:৫৫ পিএম

বিসিক চেয়ারম্যানের দায়িত্বে সঞ্জয় কুমার ভৌমিক

জাতীয়
Sub Editor
গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সঞ্জয় কুমার ভৌমিক। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। রোববার (২১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। পদোন্নতির পর তাকে বিসিকের চেয়ারম্যান করা হয়েছে। উল্লেখ্য, সঞ্জয় কুমার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।