মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:২০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:০৫ এএম

পানি উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ, নেবে ১৫৪ জন

আইন-আদালত
Sub Editor
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  প্রতিষ্ঠানটির বিভিন্ন শূন্য পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩১ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পদসংখ্যা: ০৩টি লোকবল নিয়োগ: ১৫৪ জন পদের নাম: ঊধ্বর্তন হিসাব সহকারী পদসংখ্যা: ২৭টি বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম: সার্ভেয়ার (প্রকৌশল) পদসংখ্যা: ৬২ টি বেতন: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ সার্ভে ফাইনাল পাস। পদের নাম: হিসাব করণিক পদসংখ্যা: ৬৫টি বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শর্ত: জামালপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঝালকাঠী, গোপালগঞ্জ, পটুয়াখালী এবং বরিশাল জেলার প্রাপ্যতা না থাকায় উক্ত জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার যোগ্য নন। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসা পত্র/এ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি: অনলাইনে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ০৩ মার্চ ২০২৪

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।