মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:২১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ মার্চ, ২০২৪, ০৬:৩৪ পিএম

এসআরএফবির সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন জাহান

জাতীয়
Sub Editor
নৌ-পরিবহন বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) ২০২৪-২০২৫ সালের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কণ্ঠের সম্পাদক ফারুক খান। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (০৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আফরিন জাহানের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী জেবেল। এ সময় অর্থ সম্পাদক শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন। পরে প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা কাজলের (বাংলাদেশ প্রতিদিন) নেতৃত্বাধীন কমিশন নির্বাচন পরিচালনা করেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন শফিকুল ইসলাম (বাংলা ট্রিবিউন) ও কামাল হোসেন তালুকদার (বিডিনিউজ)। নতুন এ কমিটিতে সহ-সভাপতি পদে হাবিবুর রহমান (একাত্তর টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক পদে শামছুল ইসলাম (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদ রাকিব (এখন টেলিভিশন), দফতর সম্পাদক পদে ফয়সাল আহমেদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেসবাহ উল্লাহ শিমুল (ভয়েস সেভেন নিউজ) নির্বাচিত হন। নির্বাহী সদস্যরা হলেন কাজী জেবেল (বিদায় সভাপতি), রাশেদ আলী (একুশে টেলিভিশন), আশীষ কুমার সেন (দৈনিক জনতা), রতন চন্দ্র বালো (আমার বার্তা)। নির্বাহী কমিটি একজন সদস্য কো-অপ্ট করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।