মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:১৬ এএম

গোপালগঞ্জে মোল্লা ও শেখ বংশের সংঘর্ষে আহত ৪০

সারাদেশ
Sub Editor
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা গ্রামে মোল্লা ও শেখ বংশের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি আরো জানান, মোল্লা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। হারুন মোল্লার নেতৃত্বে এক গ্রুপ ও শেখ গ্রুপের নেতৃত্বে রয়েছে সাইফুল শিকদার। রোববার সকালে মোল্লা গ্রুপের আসিদুল মোল্লা মসজিদ হতে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে শেখ গ্রুপের আমিনুর ও তার দলবল অতর্কিত আক্রমণ করে গুরুতর আহত করে। খবর পেয়ে শেখ গ্রুপের অন্যান্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোল্লা গ্রুপের উপর হামলা চালায়। এতে দুই গ্রুপই সংঘাতে লিপ্ত হয়।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।