মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৪, ১০:০১ এএম

সরকারবিরোধী আন্দোলনে নামছে আওয়ামী লীগ

রাজনীতি
Sub Editor
আগামী এক মাসের মধ্যে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটি আন্দোলন শুরু করতেই রাজপথে নামবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শুক্রবার ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন,‘আমরা বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও দেশ ত্যাগ করেন । দেশ ত্যাগ করা এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও রয়েছেন। তিনি টেলিফোনে ভয়েস আমেরিকাকে জানান, দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ করছেন তারা। তার দল কত তাড়াতাড়ি রাজপথে নামার পরিকল্পনা করছে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দুই সপ্তাহ বা এক মাস পরে, আমরা আন্দোলনে নামতে পারি।’ আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয় বলেও জানিয়েছেন নাদেল। তিনি বলেন, ‘এই (অন্তর্বর্তী) সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, সারা দেশে বিক্ষোভ করি তাহলে এই (অন্তর্বর্তী) সরকার আর টিকবে না।’

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।