মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:৪৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪, ১০:০৯ এএম

হিজবুল্লাহর নতুন প্রধান হলেন নাইম কাসেম

আন্তর্জাতিক
Sub Editor
হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। গত সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে বৈরুতে ইসরাইলি হামলায় নিহত হন সাবেক হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। নাসরুল্লাহকে হত্যার পর সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষস্থানীয় বহু নেতাকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরাইল। এতে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দীনও নিহত হন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। যার ফলে নাইম কাসেম এখন হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হলেন। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘নাইম কাসেমকে হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে নির্বাচিত হয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তারা দোয়া করবে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধের নেতৃত্বের দিকনির্দেশনা দিন।’ ৭১ বছর বয়সি কাসেমকে প্রায়শই হিজবুল্লাহর ‘দুই নম্বর’ (শীর্ষস্থানীয় নেতা) হিসেবে উল্লেখ করা হয়ে। তিনি ১৯৮০’র দশকে প্রতিষ্ঠিত সশস্ত্র এই গোষ্ঠীটির প্রতিষ্ঠাকালীন একজন ধর্মীয় স্কলার।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।