মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪, ০৬:৫৪ পিএম

মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় প্রত্যাহার পুলিশের সহকারী কমিশনার

জাতীয়
Sub Editor
সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো গুলশানের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপির সদর দপ্তরে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) গুলশানে সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা । একপর্যায়ে ওই মেজর ও তার পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন এসি সোহেল রানা। পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান। সে সময় তিনি সেনাকর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকিও দেন। পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর ওই মেজরের কাছে পা ধরে ক্ষমাও চান এসি সোহেল। তবে শেষ রক্ষা হয়নি। বাকবিতণ্ডা ও ক্ষমা চাওয়ার ভিডিও প্রচারের পর এসি সোহেলকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করল ডিএমপি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।