মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২২ পিএম

ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনে সভাপতি সালেকীন, সম্পাদক মেজবাহ

আইন-আদালত
Sub Editor

ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এএইচএম মাহবুবুস সালেকীন ও সাধারণ সম্পাদক পদে ফেনীর কৃতি সন্তান মো. আবু নাসের মজুমদার (মেজবাহ) নির্বাচিত হয়েছেন।

অ্যাডভোকেট মো. মাযাম আলী খান ও অ্যাডভোকেট মো. মঞ্জুর হোসেন পাটোয়ারী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত সোমবার (৫ ফেব্রুয়ারি) এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ২জন সহ সভাপতি, ১জন কোষাধ্যক্ষ, ১জন সহকারী সাধারণ সম্পাদক, ১জন লাইব্রেরি সম্পাদক, ১জন খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক, ১জন কল্যাণ সম্পাদক সহ ১৪ জন সদস্য রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।