মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০২৩, ০৬:৩৬ এএম

গাবতলী থেকে বিএনপি নেতা আমান আটক

রাজনীতি
Sub Editor
রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে আটক করা হয়েছে। অসুস্থতার কথা জানালে পরে পুলিশ তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘গাবতলী থেকে আমান উল্লাহ আমানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এ সময় তিনি অসুস্থতার নাটক করেন। হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তার সবকিছু ঠিকঠাক বলে জানিয়েছেন। তবে আটক বা গ্রেপ্তার করা হবে কিনা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’ গাবতলী থেকে বিএনপির কর্মসূচি পালনের জন্য নিয়ে আসা মাইক ও চেয়ার নিয়ে যায় পুলিশ।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।