প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম || প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২৩, ০৮:২২ এএম
হাজীগঞ্জে সরকারের উন্নয়ন তুলে ধরলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন
আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন বললেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৪:৩০ মি. চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কূল ইউনিয়নের রসুলপুর সাধুর বাড়ি পূজামণ্ডপ মাঠে অনুষ্ঠিত সভায় একথা বলেন তিনি।
৬ নং বড়কূল ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা যুবরাজ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির বিদ্যুৎখাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন এবং এই হাজীগঞ্জ শাহরাস্তির সকল উন্নয়ন করছেন। তিনি আরো বলেন, আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।
হাজীগঞ্জ বাজার অষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজন সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি, মিঠুন ভদ্র, ৯ নং গন্ধব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
সভায় উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, গোয়াল দাশ সরকার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রবিদাশ সরকার, ৬ নং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, কৃষ্ণ সাহা, শাখাওয়াত উল্লাহ ফারুক, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নেয়ামত উল্লাহ,সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী ফয়সাল, শমীর সরকার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক আহমেদ, বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ফরহাদ, উপ সম্পাদক ওমর ফারুক, সদস্য সুমন মিয়াজী, সাবেক ছাত্রনেতা হোসেন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারী, আব্দুর রাজ্জাক, জাকীর হাজারী সহ তৃনমূলের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ও ইঞ্জি. মোহাম্মদ হোসাইন সকাল ১০ টায় শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন বেবীপুরের বাসিন্দা স্বাস্থ্য সচিবের একান্ত সচিব কাউছার হামিদের পিতা মরহুম আমির হোসেন ভূইয়া এর কূলখানি ও কবর জিয়ার অংশগ্রহণ করেন। এ সময়ে ওনার সাথে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।