মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৩:১৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারি, ২০২৬, ১১:৫৮ পিএম

জকসু নির্বাচনে ভিপিসহ শীর্ষ তিন পদে শিবিরের জয়

শিক্ষা
Sub Editor
জকসু নির্বাচনে ভিপিসহ শীর্ষ তিন পদে শিবিরের জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভিপি, জিএস ও এজিএস—এই তিন পদেই শিবিরের প্রার্থীরা এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম।তিনি মোট ৫ হাজার ৫০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ২৮৭ ভোট। ফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম ১ হাজার ২১৭ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।

উল্লেখযোগ্যভাবে, ভোট গণনার শুরুতে রাকিব এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ফলাফল শিবিরের পক্ষেই যায়।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।