মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম

গোয়েন্দা অভিযানে ১১ ’ভারতীয় গুপ্তচর’ নিহত

আন্তর্জাতিক
Sub Editor
গোয়েন্দা অভিযানে ১১ ’ভারতীয় গুপ্তচর’ নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১১ জন নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা ভারতের হয়ে গোয়েন্দাগিরি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

শনিবার (১০ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে ডন।

আইএসপিআর জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূল করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। এর মধ্যে উত্তর ওয়াজিরিস্তানে 'ফিতনা-উল-খারাজ' নামক একটি সংগঠনের সাথে জড়িত ছয়জন নিহত হন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, এই গোষ্ঠীটি ভারতীয় মদদপুষ্ট।

অন্যদিকে, কুররম জেলায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ অভিযানে আরও পাঁচজন প্রাণ হারান। অভিযানে সন্ত্রাসীদের আস্তানাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

নিহতদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনীর দাবি, উদ্ধারকৃত সরঞ্জাম প্রমাণ করে যে তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

এই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, দেশজুড়ে বিদেশি মদদপুষ্ট অপতৎপরতা বন্ধে ক্লিয়ারেন্স অপারেশন অব্যাহত থাকবে। শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ও সরকারের সাথে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।