প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫৬ পিএম || প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:১৭ এএম
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ বহিষ্কার
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর তিনি এ তথ্য জানান।
উল্লেখ্য, রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের (নারী শিক্ষা মন্দির) শিক্ষক ও শিক্ষার্থীদের যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজের বিরুদ্ধে।
ইতিমধ্যে এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।