মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৯ পিএম

মুন্সিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্বাস্থ্য
Sub Editor
মুন্সিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ডেঙ্গু পরিক্ষার মূল্য সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি রাখার অপরাধে মুন্সিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম এর নেতৃত্বে একটি অভিযানিক টিম অভিযান চালায়। অভিযান চালিয়ে জেলা সদরের ৩টি ডায়গনস্টিক সেন্টারকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করে। পৃথক পৃথক এ অভিযানে মুন্সিগঞ্জ জেলা সদরের সদর হাসপাতাল রোডে অবস্থিত মর্ডান ডায়গনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা, লাইফ ডায়গনস্টিক সেন্টারকে ৪হাজার টাকা এবং ডক্টরস ডায়গনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।