মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১১:২৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২৬, ০৬:২১ পিএম

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগদান

জাতীয়
Sub Editor
নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগদান
ছবি সংগ্রহীত

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকল নূরুল ইসলামের কাছে পরিচয়পত্র পেশ করবেন। পরে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা পৌঁছান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও। তিনি ঢাকায় ১৯তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন। আগামী ১৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন।

এই যোগদানের মাধ্যমে ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন কূটনীতির দায়িত্ব গ্রহণ করেছেন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।