মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৪:২৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৩, ০৭:৩৪ এএম

তরুনদের নিয়ে মির্জাপুরে আ. লীগ নেতা সানির ব্যতিক্রমী আয়োজন

আইন-আদালত
Sub Editor
‘তারুণ্যে ভরপুর ডিজিটাল মির্জাপুর’— স্লোগান নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছেন টাঙ্গাইলের মির্জাপুরের আওয়ামী লীগ নেতা, সফল ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। ১৪ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ শনিবার বিকেলে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুরের কৃতি সন্তান, সফল ব্যবসায়ী, তথ্য ও প্রযুক্তিবিদ এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য - জনাব রাফিউর রহমান খান ইউসুফজাই সানির আমন্ত্রণে অনুষ্ঠানে কথা বলেছেন দেশের বিশিষ্ট দুই বক্তা। তারা হলেন ভিডিও ব্লগার, মোটিভেশনাল স্পিকার সোলায়মান সুখন ও লেখক-নাট্য নির্মাতা সাকিব রায়হান। এটি একটি ব্যতিক্রমী আলোচনা সভা । ‘তারুণ্যে ভরপুর ডিজিটাল মির্জাপুর’-শীর্ষক আলোচনা সভায় তারা তরুণদের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ মূলক কথা বলেন। সোলায়মান সুখন বলেছেন, ‘সানি ভাইয়ের মুখে মির্জাপুরের তরুণদের কথা অনেক শুনেছি। তাদের মধ্যে তুমুল সম্ভাবনা দেখে ভালো লাগছে। এলাকার উন্নয়নে তরুণদের সঙ্গে মিলেমিশে তিনি যেভাবে কাজ করছেন, এতে করে আমরা মনে করি, মির্জাপুর স্মার্ট বাংলাদেশের অন্যরকম উদাহরণ তৈরি করবে।’ সাকিব রায়হান বলেন, ‘সানি ভাইয়ের আমন্ত্রণে এলেও মির্জাপুর সম্পর্কে ইতিবাচক খবর ঢাকা থেকেই পাই। বিশেষ করে আজ এখানকার তরুণদের সঙ্গে সময় কাটিয়ে বেশ ভালো লাগছে। তারা দেশ নিয়ে পরিবার নিয়ে ভাবছে, দেশের জন্য কাজ করছে, বিষয়টি ইতিবাচক। সানি ভাইয়ের মতো যোগ্য নেতা আছেন তাদের সঙ্গে, এটি বড় ব্যাপার।’ ‘তারুণ্যে ভরপুর ডিজিটাল মির্জাপুর’ আয়োজক কমিটির আহবায়ক শাহীন আলম জানান, দীর্ঘদিন ধরে এমন একটি ব্যতিক্রমী আয়োজনের পরিকল্পনা করছিলেন রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। অবশেষে সফলভাবে কাজটি সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে। এরকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করার জন্য জনাব রাফিউর রহমান খান ইউসুফজাই সানি কে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিগণ ধন্যবাদ জ্ঞাপন করেন ।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।